চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে স্বাগতিক বাংলাদেশ পরাজয় হয়েছে । দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সিরিজের প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেয়া ৫১৩ রানের পাহাড় সমান টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হতো বাংলাদেশকে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান ১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।
ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪টি ও কুলদীপ যাদব ৩টি উইকেট নেন।
টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো বাংলাদেশ।
আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments