দলে নতুন মুখ অর্পিতা
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসবে গেমসের মূল আসর, তবে নারী ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকেই।
ঘোষিত ২৩ সদস্যের এই স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গঠন করা হলেও বাদ পড়েছেন সর্বশেষ সাফজয়ী স্কোয়াডের চারজন। অন্যদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এক নতুন মুখ, আর দলে ফিরেছেন পরিচিত তিন ফুটবলার।
ঘোষিত স্কোয়াডে একমাত্র অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এই তরুণী। এবার এশিয়ান গেমসের মাধ্যমে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
দলকে গতিশীল করতে মিডফিল্ডে ফেরানো হয়েছে মুনকি আক্তারকে। এছাড়া রক্ষণের শক্তি বাড়াতে দলে জায়গা করে নিয়েছেন দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।
নতুনদের জায়গা করে দিতে গিয়ে এবং ফর্ম ও পজিশনগত কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন চার ফুটবলার। সর্বশেষ আসরের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ।
এশিয়ান গেমসে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গেমস অভিযান।
মূল লড়াইয়ের আগে দলের বোঝাপড়া আরও বাড়িয়ে নিতে আজ রাতেই চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ স্কোয়াড। সেখানে স্থানীয় ক্লাবের বিরুদ্ধে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রুপনা-মারিয়ারা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়, ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আরও বেশি প্রয়োজন।
একনজরে এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী ও মিলি আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও মুনকি আক্তার।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার (জুনিয়র) ও মোসাম্মত সুলতানা।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments