কামরুজ্জামান শাহীন,ভোলা॥ সড়কে মামলা দায়ের, জরিমানা আদায় করা নয়, ট্রাফিক আইন মান্য করতে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য।
ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" এই প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা এড়াতে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা পুলিশর আয়োজনে শহর ও যানবাহন শাখা (ট্রাফিক দক্ষিণ জোন) ভোলার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থেকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, ট্রাফিক দক্ষিণ জোনের উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার দক্ষিণের লালমোহন, চরফ্যাসন, শশীভ‚ষণ, দুলারহাট ও দক্ষিন আইচা এ পাঁচটি থানা এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে। আগামী তিন মাস ট্রাফিক দক্ষিণ জোন এ কোনো মামলা দেওয়া বা জরিমানা আদায় করা হবে না। এই সময়ের মধ্যে যাদের সড়কে চলাচলের উপযুক্ত বৈধ কাগজপত্র/লাইসেন্স নেই তাদেরকে উপযুক্ত বৈধ কাগজপত্র/লাইসেন্স সংগ্রহ করার আহবান জানানো হয়।
গতকাল মঙ্গলবার ভোলার লালমোহন থানা প্রাঙ্গনে ট্রাফিক ভোলা দক্ষিণ জোনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনের আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভোলা জেলার মধ্যবর্তী স্থান হলো লালমোহন। এখানে ৫টি থানাকে নিয়ে ট্রাফিক দক্ষিণ জোন করা হয়েছে। ট্রাফিক দক্ষিণ জোনের কার্যক্রমের মাধ্যমে এই এলাকার মানুষ ট্রাফিক কার্যক্রমের সুবিধা পাবে এবং লালমোহন বাজারের যানযট আর থাকবে না। আমরা সকলে ট্রাফিক কার্যক্রমকে সহযোগিতা করবো। কোন অদক্ষ এবং চালক ব্যাতিত হেলপার এখন থেকে গাড়ী চালাতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন লালমোাহন উপজেলার চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পলøব কুমার হাজড়া, লালমোহন থানার ইনচর্জে মো. মাহবুবুর রহমান, অফিসার তজুমদ্দিন থানা ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ, চরফ্যাসন থানা ইনচাজ মো. মোরাদ হোসেন, দুলারহাট থানা ইনচাজ মো. আনোয়ার হোসেন, দক্ষিণ আইচা থানা ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি, লালমোহন বাসমালিক সমিতির সভাপতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোাহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন। এর আগে লালমোহন থানায় নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করেন এমপি শাওন ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments