সুনামগঞ্জ প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জ্ঞান, সংস্কৃতি ও বিদ্যা অর্জনের জন্য বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা প্রতিবছরের মতো এবারো জেলা শহরসহ ১২টি উপজেলায় পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার একাধিক পূজামন্ডপ সহ সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করে আইন শৃংখলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান (পিপিএম)। এসময় তিনি পূজা কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার পূজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, রামকৃষ্ণ আশ্রম প্রধান হৃদয়ানন্দ স্বামী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দী প্রমুখ।
এসময় পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান (পিপিএম) বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ঈদ, পূজা অথবা অন্যান্য ধমীর্য় অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ আনন্দ করেন, একে অন্যের সহযোগিতা নিয়ে নির্বিঘ্নে উদযাপন করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments