ডেস্ক রিপোর্ট: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন,স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেয়ার মধ্যেই এই সংকটের সমাধান রয়েছে । ইসরায়েলের দখল দারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিন ভূখন্ডে বসতি স্হাপন এ অঞ্চলের শান্তির পথ প্রশস্ত করবেনা।
শনিবার সকালে বিরোধীদলীয় নেতার সাথে তাঁর গুলশানস্হ বাসভবনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদান (YOUSEF S. Y. RAMADAN) সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।
বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামিক রাষ্ট্র এবং ওআইসির নেতৃবৃন্দকে এই ধরনের লঙ্ঘন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির হস্তক্ষেপের আহ্বান জানান।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই.রামাদান বলেছেন, ফিলিস্তিন এখন শুধু ইসরায়েল নয়, পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। সেখানকার মানুষজন এক মানবতাহীন জীবন যাপন করছে। বিদ্যুৎ, পানি, খাবার, চিকিৎসা কোনো কিছুই সেখানে আর পর্যাপ্ত নেই। পুরো ফিলিস্তিনজুড়ে মানবতার সংকট চলছে। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। মরদেহ রাখারও জায়গা হচ্ছে না মর্গগুলোতে।
তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদাই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, "তারা সব সময় ফিলিস্তিনের নাগরিকদের পাশে দাঁড়িয়েছে। তবে এই সঙ্কটের সময় আমরা আরো জোরালো ও শক্ত ভূমিকা প্রত্যাশা করি।"
বিরোধীদলীয় নেতা সর্বশক্তিমান আল্লাহর নিকট ফিলিস্তিনিদের প্রতি রহমত বর্ষণ করার জন্য প্রার্থনা করেন। ইসরায়েলের বর্বরচিত হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্নার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।তিনি ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments