বগুড়া অফিস: কাহালু থানার পাঁচ বছর পূর্বের চাঞ্চল্যকর শাহিন হত্যা মামলার রহস্য উদঘাটন করে আসামী গ্রেফতার করেছে বগুড়া পিবিআই ।ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন আসামী মোঃ রিপন সরদার (৪০)কে গত ২ জুন সন্ধ্যায় কাহালু থানাধীন কুর্ণিপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলা বিবরনে জানাগেছে, ২০১৭ সালের ১১ জুন সকাল সাড়ে ৭টায় নিহত শাহিন (৪০) এর মৃতদেহ কাহালু থানাধীন কালাই (নাটাইপাড়া) গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী রিপন এর বড় মামা মোঃ আকতার বুলুর বাড়ীর টিউবওয়েল এর পাশ থেকে পাওয়া যায়। নিহত শাহিন বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন খেউনি বিন্যাচাপড় গ্রামস্থ মৃত লেদু মন্ডলের ছেলে। গত ২০১৭ সালের ১০ জুন বেলা সাড়ে ৫ টায় শাহিন প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি হতে পারিবারিক কাজে বের হয়। শাহিন রাতে বাড়িতে ফেরত না আসলে শাহিনের স্ত্রী মোছাঃ নুর বানু স্থানীয়ভাবে খোঁজাখুজি করেও তার স্বামী শাহীনের সন্ধান না পেলে এক পর্যায়ে তার স্ত্রী ধারনা করেন যে হয়তোবা তার স্বামী তার গ্রামের বাড়ীতে গেছে। পরের দিন শাহীনের স্ত্রী লোকমারফত জানতে পারেন যে, কাহালু থানাধীন কালাই (নাটাইপাড়া) গ্রামস্থ মোঃ আকতারের বাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। উক্ত সংবাদের প্রেক্ষিত নিহত শাহীনের স্ত্রী নুর বানু কাহালু থানাধীন কালাই (নাটাইপাড়া) গ্রামস্থ মোঃ আকতারের বাড়ীতে গিয়ে বাড়ীর আঙ্গিনার ভেতরে টিউবওয়েলের পাশে মাটিতে গলায় আঘাতের চিহ্ন সহ রক্তমাখা মৃতদেহ দেখতে পান। অতঃপর নিহত শাহীনের স্ত্রী মোছাঃ নুর বানু বাদী হয়ে কাহালু থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা করেন। কাহালু থানার মামলা নং-০৬, তারিখঃ ১২/০৬/২০১৭ ইং।
মামলাটি কাহালু থানা পুলিশ দীর্ঘ ২.৫ (আড়াই) বছর তদন্ত করে মামলার রহস্য উদঘাটন করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করলে বিজ্ঞ আদালত মামলাটি অধিকরত তদন্ত করতে পিবিআই বগুড়া জেলা’কে নির্দেশ প্রদান করেন। অতঃপর পিবিআই, বগুড়া জেলা যথারীতি মামলাটির তদন্ত মুল রহস্য উদঘাটন করে।
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্খিত ৯ম জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আজকের ব ...
স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ...
সব মন্তব্য
No Comments