বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলনের মাধ্যমে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
আজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা প্রদানকালে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি। সে জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য। অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলোসহ ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি। আমরা কিছু কমিটমেন্টও করেছি। বাংলাদেশে আর কখনো কেউই যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়বো। ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। সে ঐক্য ফাটল ধরাতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ঐক্যের ফাটল যেন না হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সারাদেশে আমরা ‘মব জাস্টিস’ পরিস্থিতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বন্যা-পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হবে বলেও উপদেষ্টা মন্তব্য করেন।
পরে তিনি সোনাইমুড়ী উপজেলার মৌটুবী গ্রামে ৫৩ নং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং সোনাইমুড়ি উপজেলা পরিষদে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
নোয়াখালীর জেলা প্রশাসক, বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments