কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর গহবধু হত্যা মামলার প্রধান আসামী রাজিব হাওলাদার (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর পর দুপুরে আদালতে প্রেরন করা হয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন। এর আগে সোমবার রাত এগারোটার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর উপজেলার বালিয়াতলী ইউনিযনের লেমুপাড়া গ্রামের নিজ বাড়িতে বসে শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে এবং গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী নারগিস বেগম (২২) কে হত্যা করে স্বামী রাজিব। ঘটনার পরের দিন নারগিসের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রাজিবকে প্রধান আসামি করে ৫ জনের নামে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ে করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ সাংবাদিকদের জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments