বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রেডিওথেরাপি প্রদানের লক্ষ্যে ‘ট্রেনিং কোর্স ফর থ্রিডিসিআরটি ইন হেড নেক এন্ড থোরাসিক ক্যান্সার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় (২১ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এফ ব্লক ক্যান্সার ভবনে এ কর্মশালা ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজন করে। থ্রিডিসিআরটি হল ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদানের থ্র্র্রি-ডাইমেনশনাল কনফরমাল থেরাপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ কর্মশালার শুভ উদ্বোধন করেন। এসময় মাননীয় উপাচার্য বলেন, ক্যান্সারসহ সবধরণের রোগের চিকিৎসায় বিশ্বমান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করেছে এবং নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে। এসবের একটাই লক্ষ্য তা হলো কোনো রোগীকে যাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করা।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগীদের সেবার জন্য সব সময় আধুনি প্রযুক্তি সংযুক্ত করে আসছে। ক্যান্সারের চিকিৎসায় বর্তমানে রেডিওথেরাপি, কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। এর পাশপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের কষ্ট লাঘবে লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হবে। আমাদের রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ করার দিকে বেশী মনোযোগী হবে।
কর্মশালায় ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সির (আইএইএ) হয়ে অংশগ্রহণকারী চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জে.পি আগরওয়াল, টাটা মেমোরিয়াল হসপিটালের মেডিক্যাল ফিজিস্ট জোগেশ গাধী, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, মেডিক্যাল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারোয়ার আলম, ক্লিনিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ, সুপার স্পেশালাইজড হাসাপাতাল ফেজ-২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার- ই- মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজধানীর ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালের ৩০ জন ক্যান্সার বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
সব মন্তব্য
No Comments