পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে। বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।” তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দায়িত্ব আরও বেশি।” কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫টি পথসভায় যোগ দেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments