ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহবান জানিয়ে চিঠি দিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় চিঠির জবাব দিয়েছে আওয়ামীলীগ। সময় স্বল্পতার কারনে সংলাপে বসা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব শুক্রবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাসে পৌঁছে দেন মোহাম্মদ এ আরাফাত এমপি।
চিঠিতে কাদের বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহায়তা প্রশংসা করছি।
চিঠিতে আরও বলেন, ইতিমধ্যে বাংরাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।তারিখ নির্ধারন করেছে ৭ জানুয়ারি।মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। আওয়ামীলীগ সংলাপের জন্য দরজা খোলা রেখেছিল। বিএনপি সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয় অবিচল থেকেছে এবং এখনও আছে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments