বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আমরা বরেন্দ্র নিয়ে এসে সেচ পাম্পের ব্যাবস্থা করেছিলাম।স্বাধীনতাবিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না।একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৪ জানুয়ারি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং ইউনিয়নের ভাতগাঁও ও বোর্ড অফিস বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে গণহত্যার সহযোগী ছিল, তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হিন্দু-মুসলমান সবাই মিলে দেশ গড়তে হবে। জাষ্ঠিভাঙ্গার গণহত্যার কথা মানুষ আজও ভুলে যায়নি।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটাধিকার আদায়ের আন্দোলনে তাকে ১১ বার জেল খাটতে হয়েছে এবং ১১১টি মামলার মুখোমুখি হতে হয়েছে। দেশ রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণা চলাকালে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments