বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে আজ ১৯ নভেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুলøাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমদের সমাজে নৈতিক অবক্ষয় লক্ষ করা যাচ্ছে। তাই শিষ্টাচার আমাদের সমাজে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সকল ক্ষেত্রে স্বচ্ছতা, নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে। দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শুদ্ধাচার কৌশল আমাদেরকে যথাযথ নিয়ম-নীতি অনুসরণ করে সঠিক পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। শুদ্ধাচার কৌশল আমাদের চিন্তার জগতে একটি বড় পরিবর্তন এনেছে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে বিবর্তনীয় পদ্ধতিতে ক্রমান্বয়ে অগ্রসর হওয়া উত্তম। বার্ষিক কর্মপরিকল্পনা শুদ্ধাচার কৌশলের একটি শক্তিশালী নিয়ামক উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। উপাচার্য সততা, নিষ্ঠা ও দÿতার সাথে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দু’দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হলের প্রাধ্যক্ষবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ এবং কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments