উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে শিক্ষক কর্তৃক মাদ্রাসায় পড়ূয়া ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের ইউসুফ খলিফার ছেলে আটক মেধাপাড়া নূরানী তালিমূল কোরআন মাদ্রাসার তৃতীয় জামায়ের ছাত্র আশ্রাফুল খলিফা(১২) একদিন মাদ্রাসায় অনুপস্থিত হওয়ায় পরের দিন ৩১ অক্টোবর সকাল ১০টায় ক্লাসে ঢোকা মাত্র ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদ আশ্রাফুলকে বেঞ্চের উপরে কান ধরিয়ে দাঁড় করে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে সুচতুর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাসপাতাল থেকে ছাত্রের পরিবারকে ফুসলিয়ে এলাকায় শালিস বৈঠকের কথা বলে আহত শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। ৪ নভেম্বর শোলক ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিমের বাড়িতে শালিস বৈঠকের দিন ধার্য হয়। আহতর বাবা ইউসুফ খলিফা ও তার মানিত শালিসদের নিয়ে উপস্থিত হন। কিন্তু প্রভাবশালী শিক্ষক শালিস বৈঠকে উপস্থিত না হয়ে তালবাহানা শুরু করেন। কোন উপায়ান্তর না পেয়ে বাবা ইউসুফ খলিফা বাদী হয়ে ৬ নভেম্বর উজিরপুর মডেল থানায় অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আহত শিক্ষার্থী আশ্রাফুল খলিফা সাংবাদিকদের কান্না করে বলে আমি একদিন মাদ্রাসায় না যাওয়ায় আমাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে কান ধরিয়ে ৫০/৬০বার বেত দিয়ে পিটায়। আহতর বাবা ইউসুফ খলিফা জানান, আমরা স্বপরিবার একদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। তাই আমার ছেলে একদিন মাদ্রাসায় যেতে পারেনি। তাই পরের ঘটনার দিন সকাল ৯টার দিকে আমি নিজে হুজুরকে বেড়াতে যাওয়ার কথা বুঝিয়ে বলে বাড়িতে ফিরে আসলে এর কিছুক্ষণ পরেই আমার নাবালক শিশুকে বেঞ্চের উপর কান ধরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে এবং শরীরের বিভিন্ন স্থানে এলাপাথাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আমরা গরীব অসহায় হওয়ায় কি বিচার পাব না ? অভিযোগ তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এস.আই হায়দার জানান, অভিযোগের বিষয়টি ৯ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। অভিযুক্ত শিক্ষক মামুনুর রশিদ মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে। এতটা মারা ঠিক হয়নি। পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেব। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক জানান, মারধরের ঘটনার সময় আমি মাদ্রাসায় উপস্থিত ছিলাম না। তবে বিষয়টি শুনে মিমাংশার চেষ্টা করেছি। স্যার ছাত্রকে মারধর করেছেন তা নিয়ে থানায় অভিযোগ দেয়ার কিছু নেই। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত শিÿকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
সব মন্তব্য
No Comments