স্টাফ রিপোটার: "রাজনীতি কখনই পরিপূর্ণ হয় না- যে রাজনীতিতে সাহিত্য নাই, সংস্কৃতি নাই, শিল্প নাই। তা হবে অপরাজনীতি" - লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ ১৫ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস উদযাপনের ১ম দিনের আয়োজন। আগামিকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ২ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ও যুবদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। সভাপতির বক্তব্যে তিনি বলেন - " স্বাধীনতাকে উপলব্ধি করতে হলে ফিলিস্তিনের দিকে তাকাতে হবে। রাজনীতি কখনই পরিপূর্ণ হয় না- যে রাজনীতিতে সাহিত্য নাই, সংস্কৃতি নাই, শিল্প নাই। তা হবে অপরাজনীতি। স্বাধীনতার পর বাংলাদেশ একটা পরিবার হয়ে ওঠে কিন্তু ৭৫ এ তা ভেঙ্গে ফেলা হয়।এখনও বাংলাদেশকে পেছনে নিতে সব ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সচেতন থাকতে হবে।"
মহাপরিচালক আরো বলেন - "সোনার মানুষ তৈরী না হলে সোনার বাংলা হবে না। শিশুদের হাতে ক্ষমতায়ন দিতে হলে তাদের প্রস্তুত করতে হবে। তাদের তৈরী করা আমাদের অন্যতম প্রধান কর্তব্য"।
শিশু বক্তা হিসেব বক্তব্য প্রদান করেন পুষ্পিতা ব্যাপারী ও মাহাদিয়া রহমান মারিশা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments