ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানিকে দেয়া চলবে না, মিয়ানমারের রাখাইনের সাথে মানবিক করিডর দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং এই অঞ্চলের মার্কিন সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক অস্থিতিশীল করার প্রতিবাদে শুক্রবার ( ৯ মে ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪টায় বাংলাদেশের যুব ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু, সভাপতিমণ্ডলীর সদস্য চৌধুরী জোসেন, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ইরান মোল্লা। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন ভূইয়া।
যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশের সাথে মানবিক করিডরের নামে এই বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে ধরনের বক্তব্য ও কার্যক্রম চালাচ্ছেন তা উদ্বেগের। এই করিডোর আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে বলে আতংকিত দেশবাসী। তিনি আরও বলেন চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির কেন্দ্রীয় চালিকাশক্তি। এই বন্দর নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে, যুব ইউনিয়ন সকল শক্তি দিয়ে অতীতের ষড়যন্ত্র রুখে দিয়েছেন। এই সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র এবং বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার পায়তারা রুখে দেয়ার জন্য দেশের যুব সমাজকে আহবান করেন।
যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু বলেন, দেশকে নিয়ে চক্রান্ত চলছে তার অংশ হিসেবে এই অন্তবর্তীকালীন সরকার দফায় দফায় মার্কিন বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্তাদের নিয়ে সভা করছেন ভিন্ন ভিন্ন সময় এবং ভিন্ন ভিন্ন স্থানে। যুব ইউনিয়ন কর্মসংস্থান ও জাতীয় স্বার্থের বিষয়ে কাজ করেছে। মানবিক করডোর নিয়ে মার্কিন আধিপত্য সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন এবং এই করিডোর আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক চক্রান্তের ফসল। যুব ইউনিয়ন এই চক্রান্ত সফল হতে দিবে না। চট্টগ্রাম বন্দর রক্ষায় দেশের ছাত্র ও যুব সমাজকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments