বরিশাল অফিস: ছারছিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত অরাজনৈতিক দ্বীনী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১৫ জানুয়ারি (বুধবার) পাথরঘাটা কে. এম সরকারি হাই স্কুল ময়দানে বার্ষিক সম্মেলনে বরগুনা জেলা কমিটি ২ বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল্লাহ আল মাহাদী এবং সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর পাথরঘাটা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাথরঘাটা উপজেলার সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ ত্বোহা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোহাম্মদ সেলিম আজাদ, মোঃ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মোঃ বেলাল উদ্দিন, মাওলানা মোঃ আসাদুল্লাহ, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল মাহাদী, হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
শপথ অনুষ্ঠানে বরগুনা জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান বলেন- প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে আল্লাহ ওয়ালা হিসাবে গড়ে তোলা এবং রাসূলে পাক (সাঃ)-এর মুজাসসাম নমুনায় তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ। দুনিয়াবী ক্ষমতার জন্য এই সংগঠন নয় বরং এই সংগঠন কেবলমাত্র আল্লাহ ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)-কে রাজি খুশি করার জন্য। তাই সকল ছাত্রদের ছাত্র হিযবুল্লাহর পতাকা তলে আসার আহ্বান জানান।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments