ডেস্ক রিপোর্ট: পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২০২২ অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে ১৫টি বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন বিস্তারিতভাবে উপস্থাপন পর্যালোচনা করা হয় এবং বিগত বছরের অভিজ্ঞতার আলোকে বর্তমান অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান- এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য ও সিটিজেন চার্টারের আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
অনুষ্ঠানে ড. বিশ্বজিৎ চন্দ বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য, সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করতে হবে। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ইউজিসি’র নির্দেশনা মোতাবেক অভিন্ন ওয়েবসাইট তৈরির পরামর্শ দেন।
ড. ফেরদৌস জামান বলেন, সেবা প্রদানে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং চাহিত সেবা সহজে প্রদান করতে হবে। সিটিজেন চার্টার প্রণয়ন ও তা যথাযথভাবে অনুসরণ করা গেলে বিশ্ববিদ্যালয়ে কাজে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি জানান।
কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট মোহাম্মদ ইউসুফ আলী খানের সঞ্চালনায় প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।
প্রশিক্ষণে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া, আরও ৩১ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুটি প্রশিক্ষণ ২১ ও ২২ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments