সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোট কারচুপির অভিযোগে এনে রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে পরাজিত প্রার্থীর লোকজন।
২৭ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঐ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোলভিটি বাজারের কালিতলা মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে,২৬ ডিসেম্বর (রবিবার) ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডে ছয়জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আশিকুর রহমান লাল মিয়া (ভ্যানগাড়ি) ও মিল্টন মিয়া (ফুটবল) প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোট গণনা শেষে মিল্টন মিয়াকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। এতে লাল মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে এলাকাবাসী জড়ো হয়ে টাঙ্গাইল- ধনবাড়ি-ডোয়াইল-বয়ড়া সড়ক অবরোধ করে দোলভিটি কালিতলা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে ভ্যানগাড়ি প্রতীক বিজয়ী হওয়ার কথা। কিন্তু ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি স্বাস্থ্যকর্মী আবু সাঈদ মিন্টু ফুটবল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করেন। পরে ভোট কারচুপির মাধ্যমে ফুটবল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। বিক্ষুব্ধরা এই নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানান।
এদিকে, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে বিক্ষুব্ধ জনতার সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দুইজন নারী আহত হয়। এ ঘটনার পর পরাজিত প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে পুলিশ আটক করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাস্তা অবরোধ করে জনস্বার্থ বিঘ্নিত করায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সকল দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ ...
স্টাফ রিপোর্টার: বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ২৬ মে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কে ...
সব মন্তব্য
No Comments