ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সোমবার ( ১৬ জুন ) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলেন, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেসাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
অপর এক বিজ্ঞপতিতে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুবাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলেন, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ
চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯০%
আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৪৮ মিনিটে । এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১১ মিনিটে।
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূস ঢাকা ছেড়ে প্যারিসের উদ্দেশে যাত্রা করেছেন। তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি বা উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো সূত্র থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ব ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার ছুটির তৃতীয় দিন আজ বুধবার, ২৭ মে ২০২৬। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ার চাপ কিছুটা কমলেও কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে এখনও ঘরমুখো ম ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় বুধবার, ২৭ মে ২০২৬ ভোর থেকে আকাশ মেঘলা থাকার পর সকাল ৮টার পর অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকায় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আ ...
সব মন্তব্য
No Comments