মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের কাঠমিস্ত্রি কবির হাওলাদারের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যা মরিয়ম নিখোঁজ হওয়ার ১৮ দিন পর তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মরিয়ম পূর্ব কাদিরাবাদ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। ৭ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টায় পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। পরীক্ষা শেষে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও সে আর ফিরে আসেনি।
পরিবারের সকল জায়গায় খোঁজাখুঁজির পরও মেয়েকে না পেয়ে পরদিন ৮ জুলাই কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২৯০) করেন পিতা কবির হাওলাদার। এরপর থানা পুলিশ ও আত্মীয়স্বজনের সহায়তায় টানা অনুসন্ধান চালানো হয়।
অবশেষে ২৫ জুলাই বিকেল পাঁচটার দিকে স্থানীয় মিলন খান নামের এক ব্যক্তি ফোনে মরিয়মের বাবাকে জানান, একই এলাকার মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশে একটি ডোবায় মরদেহের কিছু অংশ ভেসে উঠেছে।
খবর পেয়ে পরিবার সেখানে পৌঁছে গিয়ে দেখতে পায়, ডোবার পানির ভেতরে একটি পায়ের দুই-তৃতীয়াংশ ও বুক-পেটের কিছু অংশ রয়েছে। পাশে ছিল সবুজ রঙের স্কুল ড্রেস, কালো কোমর বন্ধনী ও স্কুল ব্যাগ। এসব দেখে পরিবারের সদস্যরা মরদেহটি মরিয়মের বলেই শনাক্ত করেন।
পরে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরিয়মের বাবা কবির হাওলাদার ধারণা করছেন, অজ্ঞাতনামা কেউ বা কারা পূর্ব পরিকল্পিতভাবে ৭ জুলাই দুপুর ১টা ৩০ থেকে ২৫ জুলাই বিকেল ৫টার মধ্যে তাঁর মেয়েকে হত্যা করে লাশ গুম করে রেখেছে।
এ ঘটনায় ২৫ জুলাই ২০২৫ তারিখে কাজিরহাট থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments