ডেস্ক রিপোর্ট: আজ ( ১২ মে ২০২৫ ) 'সকাল সকাল সাড়ে ৮ টা থেকে পরবর্তী ০১-০৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এসময়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণের
পরামর্শ দেওয়া হলো:
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
জানালা ও দরজা বন্ধ রাখুন।
সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
গাছের নিচে আশ্রয় নেবেন না।
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।
বরিশাল অফিস: একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। সোমবার, ১৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল পৌঁছে গৌরনদী উপজ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়ক-অলিগলিতে হাঁটুপানি, প্রধান সড়কে যানজট আর গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহা ...
স্টাফ রিপোর্টার: সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে বরিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার, ১৩ জুলাই ভোর ৬টার পর ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
সব মন্তব্য
No Comments