ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে কখনোই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনে জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
হর্ষবর্ধন শ্রিংলা দাবি করেন, অতীতের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়—জামায়াতের ভোটের হার সাধারণত পাঁচ থেকে সাত শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁর মতে, দলটির তেমন কোনো বিস্তৃত জনসমর্থন নেই।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম থাকলেই কেবল জামায়াত ক্ষমতায় আসার সুযোগ পেতে পারে। অন্যথায় গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনে দলটির জয়ের সম্ভাবনা নেই।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে শ্রিংলা বলেন, ভারত সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনকে ঘিরে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ কতটা অনুকূল, সে বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোকেই নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা আলোচনা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। নির্বাচন প্রক্রিয়া কতটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments