স্টাফ রিপোটার: দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৮টায় গ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোন অপ্রিকর ঘটনা বা গোলযোগের খবর পাওা যায়নি। নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আজ (২১ মে ২০২৪) সাধারণ ছুটি ।
১৬৫ উপজেলার প্রত্যেকটিতে একজন করে ম্যজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।নির্বচনী এলাকায় আদালত পরিচালনার জন্য ২ জন সশস্র পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে নিয়োজিত আছেন। সংশ্লিষ্ট উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল সোমবার কয়েকটি দূরবর্তী উপজেলার ৬৯৭টি কেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়েছে। বাকি ১২ হাজার ৩২৩টি কেন্দ্রে ব্যালট পেপার আজ ভোটের দিন সকালে পাঠােনা হয়েছে।
দ্বিতীয় ধাপের ১৫৬টি উপজেলায় ১ হাজার ৮২৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ( পুরুষ) ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন।
প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় এ ধাপে ২১ জন নির্বাচিত হয়েছেন।
এই ধাপে ১৩ হাজর ১৬টি কেন্দ্রে ৩ কোটি ৫২ লাখের বেশী ভোটার ভোট প্রদান করবেন।
গত ৮মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১১ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আগামী ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments