আনিছ আহম্মদ , শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলায় শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের কর্ণজোড়া বিটে দুই যুগ ধরে বেদখলে থাকা এক একর জয়গা দখলমুক্ত করেছে বন বিভাগ। ৯ সেপ্টেম্বর বৃহস্পাতিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই দলখমুক্ত করার কাজ চলে।
জানা গেছে, বনের ওই বিটে ৩৪৫ একর সংরক্ষিত বনভূমি জায়গা বেদখল আছে। স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, শ্রীবর্দী উপজেলার কর্নজোড়া বাবলাকোনা গ্রামের ভূমিদস্যু আলেক মিয়া (৪৫) ২৫ বছর ধরে ঐ সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধভাবে সবজির আবাদ করে আসছিলেন। এতে প্রতিবছর সবজি লাগানোর ফলে বনের মাটি সরে সমতল হয়ে যাচ্ছে বনভূমি।
বন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এক সফল অভিযানের মাধ্যমে এই ভূমি উদ্ধার করা হয়। বালিজুড়ি রেন্জ কর্মকর্তা রাবিউল ইসলাম জোহর বলেন, ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে দখলকৃত বনভূমি উদ্ধারের জন্য বন মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে
এখন থেকে নিয়মিত উদ্ধার অভিযান পরিচালিত হবে। দখলমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জোহর, গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, কর্নজুড়া বিট কর্মকর্তা মির্জা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং ডুমুরতলা বিট কর্মকর্তা আবু হোসেন চৌধুরী।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments