স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। সবগুলো মৃত্যুই ঢাকা বিভাগে হয়েছে বলে কন্ট্রোল রুম জানিয়েছে। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
এ সময়ে দেশে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০৬ জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জন এবং নিশ্চিত হামের মোট রোগী ১২ হাজার ৬৩২ জন।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ জন। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৪৪ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন মোট ৮৫ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments