বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার : ‘মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে মব কালচার,’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত; আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১ কোটি সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ লক্ষে বিএনপি দেশ ব্যাপি কাজ করছে। সৎ, যোগ্য ও সমাজে সুনামসম্পন্ন ব্যক্তিদেরই দলে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন তিনি। কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণিপেশার মানুষের জন্য দলের দরজা খোলা থাকবে।
এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে রিজভী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘আন্দোলনের সময় বিএনপি নেতারা যেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে পুলিশ তাদের ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়? তাদের যোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ। ’
রিজভী আরও বলেন, ‘সংবিধানে একটি বিষয় থাকা উচিত- যারা কমিশনার হবেন, তাদের নিরপেক্ষতা নিশ্চিত থাকতে হবে। তারা যেন আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করেন, দল বা ব্যক্তিগত চেতনায় পরিচালিত না হন।
এসব বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। নইলে আমরা আবারও পিছিয়ে পড়ব এবং গণতন্ত্রবিরোধী চক্র নানা পথ দিয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ’
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments