সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যুব ইউনিয়নের উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব জামান জুয়েল , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জামালপুর জেলা শাখারা সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উপজেলা সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, ছাত্র ইউনিয়ন জেলা শাখার আহ্বায়ক ফরিদ সরকার, শ্রমিক নেতা আনিসুর রহমান আনিস।
এসময় বক্তারা বলেন, সরিষাবাড়ী বাম রাজনীতির জন্য একটি উর্বর ভূমি। এই উপজেলায় বামদের নেতৃত্বে অনেক আন্দোলন গড়ে উঠেছে। আমরা মানুষ এবং যুব সমাজের পাশে থাকতে চাই। আমরা তরুণ-যুব সমাজকে নিয়ে একটি সুন্দর সরিষাবাড়ী গঠন করতে চাই। এজন্য সরিষাবাড়ীতে যুব ইউনিয়নকে খুব শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
এসময় পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে সুমন মিয়াকে সভাপতি, সোয়াইফ সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments