জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) শিক্ষার্থী আহতের ঘটনায় ৬ দফা দাবীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার ( ৫ জানুয়ারি ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধন চলাকালে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বিশ্ববিদ্যালয়ের সড়কে শৃঙ্খলা ফেরাতে ছয় দফা দাবিজানান। দাবিগুলো হলো- ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিক্সা বন্ধ, আহতের চিকিৎসায় ব্যয়ভার ক্যাম্পাস প্রশাসনকে বহন, দুর্ঘটনায় জড়িত রিক্সাচালককে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা, ক্যম্পাসের সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকারস্থাপন, মোটর বাইক, ব্যক্তিগত গাড়ির গতি নিয়ন্ত্রণএবং বহিরাগতদের গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা।
মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওফিকুর রহমান বলেন, “একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরানিরাপদে চলাচল করতে পারে না এটা খুবই হতাশাজনক। গতকাল আমাদের বিভাগের এক ছোট বোন রিকশা দুর্ঘটনায়আইসিইউতে ভর্তি আছে। রিকশা, মটরসাইকেল কিংবা প্রাইভেটকার কীভাবে বিশ্ববিদ্যালয়ের সড়কে চলবে সেটার জন্যকর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলে এরকম দুর্ঘটনা শিক্ষার্থীদের জীবনকে অনিশ্চয়তায়ফেলে দিচ্ছে।"
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments