মো.পাভেল ইসলাম রাজশাহী : রাজশাহী র্যাব-৫ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার নওদাপাড়া স্কুল মোড় এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো,নগরীর সুলতানাবাদ এলাকার বিশ্বজিতের ছেলে শুভম কুমার (২০) আনন্দ দাসের ছেলে পাপন দাস (১৯)।
বৃহস্পতিবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পেরে নগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া স্কুল মোড় এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় ১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর জন্য সংকেত দেয়া মাত্রই তারা ইজিবাইক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে র্যাব।
পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৩শ’ ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাদের নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments