স্টাফ রিপোটার: আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপু আর নেই । শুক্রবার সকাল সোয়া ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৩১ সালের ২৮ আগষ্ট বর্তমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্ম গ্রহণ করেন গোলাম আরিফ টিপু।
১৯৪৮ সালে কালিয়চর বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৫০ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি।
১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৫২ সালে রাজশাহীতে ভাষা আন্দোলন তার নেতৃত্বে সংগঠিত হয়। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।
গোলাম কিবরিয়া টিপু ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এডভোকেট গোলাম আরিফ টিপু'র মরদেহ আজ ১৫ মার্চ বেলা ৩ টায় রাজধানীর পল্টনস্থ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)' র কেন্দ্রীয় কার্যালয়ে ও বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments