স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে স্বাধীনতার জন্য দেশের বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের দুঃশাসন ও একনায়কতন্ত্র শাসনের জন্য তাদের আত্মা শান্তিতে নেই। দেশের এই দূরাবস্থার কারণে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তিনি বলেন, এ সরকারের কাছে জ্ঞানীজন, বিশিষ্টজন এবং জাতির বিবেক কারও মূল্যায়ন নেই।
বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, যে জাতি মেধাবী ও গুনীজনকে মূল্যায়ন করতে পারে না, তারা অভাগা জাতি। আওয়ামী লীগ এদেশকে অভাগা জাতিতে পরিণত করেছে। আজকে দূর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসীদের নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। জন ধিকৃতদের এমপি বানাচ্ছে, পাশাপাশি সম্মানিত ও মেধাবীদের রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করছে। এ জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে।
এসময় জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, মহাসচিব আব্দুল বারেক, এনপিপি মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments