স্টাফ রিপোর্টার: একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পল্লবী ৭ নম্বর সেকশনে পল্লবী থানা বিএনপি ও যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মব জাস্টিসের নামে তারা দেশের আইন অন্যায়ভাবে নিজেদের হাতে তুলে নিয়ে দেশে একটা অরাজকতা ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতেছে।
আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা কখনোই আমরা কামনা করি না।
এসময় তিনি আরও বলেন,সেই বিশৃঙ্খলার কারনে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্হা যে বিশ্বাস ছিল। এটা আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে এবং এর দায় দায়িত্ব কিন্তু এই অন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে।
অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভিতরে যে অস্থিতিশীল অবস্থা রয়েছে। এর অন্যতম কারন হচ্ছে আপনারা আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে ও শৃঙ্খলার মাধ্যমে কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না।
এসময় বিএনপির এই নেতা বলেন, আজকে লেবু কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী সিন্ডিকেট এখনও রয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের উচিত অতি দ্রুত দেশে আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা।
"শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলবেন না" একটি পক্ষের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন,স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি সহ তার দোসরদের সকলেরই বিচার আমরা চাই। আওয়ামী স্বৈরাচারের দোসরদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে। কিন্তু শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতেই দেশে জাতীয় নির্বাচন অতীব জরুরি দরকার।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের সভাপতি যুবনেতা হাজী নূর সালাম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments