গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪ জন

প্রকাশ : 05 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪ জন

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এ চিত্র উঠে এসেছে।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ২ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।


এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন হাম রোগী নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১ জন। একই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।


অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

সম্পর্কিত খবর

;