ডেস্ক রিপোর্ট: ‘গণতন্ত্র পুনরুদ্ধার' এবং ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে। এরমধ্যে আন্দোলনে বিএনপির ১৫ জন নিহত হয়েছে। ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির সময়সূচি হলো— শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করা হবে।
এ ছাড়া বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচির সময়সূচি হলো— সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করা হবে।
এ ছাড়া বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মুগদা থেকে শুরু করে মালিবাগ গিয়ে শেষ হবে পদযাত্রা।
বিএনপি মহাসচিব বলেন, এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এই কর্মসূচি যুগপৎভাবে পালন করা হবে। এতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments