ডেস্ক রিপোর্ট: এজলাস কক্ষে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনের মহাসচিব বলেন, বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর করা হয়েছে। গত ১০ জানুয়ারি বিকাল ৩টায় সন্ত্রাসীরা হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা চালায়। এ ঘটনায় জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রেখেছি আমরা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত নিজে ইউসুফের এজলাস কক্ষে গিয়ে তাকে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন। এরপর তার উসকানি ও নির্দেশে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে সাবরেজিস্ট্রারকে বেদম মারধর ও জখম করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি ও গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
সব মন্তব্য
No Comments