পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলির সদস্য, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তির দাবীতে জাসদ রাজশাহী মহানগর ও জেলা বৃহস্পতিবার বিকাল ৫ টায নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গনক পাড়া জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলুপট্টি, সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবীর বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামী, মহানগর সহ সভাপতি মো: মোশাররফ হোসেন,শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জুয়েল খান,পাভেল ইসলাম মিমুল ও বাংলাদেশ ছাত্রলীগ নেতা মো: সোহেল রানা।
সমাবেশ থেকে জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা মো: শফিউর রহমান শফির মুক্তি দাবী করেন। এজাহারে নাম না থাকার পরেও কেন একজন বীরমুক্তিযোদ্ধা, জেষ্ঠ নাগরিক, নেতা ও জনপ্রতিনিধিকে কোন প্রভাবশালীর কথিত চাপে অন্যায় ভাবে জেলে পাঠানো হলো সেই জবাবদিহিতাও দাবী করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে খুব দ্রুত বাঘার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে পারবেন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, জাসদ নেতা মো: শরাফত উল্লাহ, পুতুল কান্তি ভট্টাচার্য, মাসুম আহমেদ, এ কে এম বাহাউদ্দিন বাহার, আশরাফুল আলম সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম শিবলী, গাজী আলমগীর কবীর, মাহমুদ হোসেন রাসেল, মানিক সরকার, সৈয়দ জোহেব রনি, মাসুদ রানা, ছাত্রনেতা শিহাবউদ্দিন সোহাগসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments