স্টাফ রিপোর্টার: দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। বিগত বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত বেশি আছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিলো। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান। তিনি আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ আমদানি করা হয়েছে, আরও কিছু পরিমাণ আমদানি প্রক্রিয়া মধ্যে আছে।
আমদানির পরিমাণটা কতো হতে পারে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়, আরও কয়েক মাস পরে বলা যাবে। তবে এটা ঠিক অন্যান্য বছরের তুলনায় আমদানির পরিমাণটা এবার কম হবে আশা করছি।
খাদ্য উপদেষ্টা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। তিনি বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও চাল বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজনে হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম দাম পাই সেখান থেকে কিনি। গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিলো। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments