জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী : মাল পাহাড়িয়া মাতৃভাষা বর্ণমালার কি-বোর্ড ‘‘অতিথির’’ উদ্বোধন করা হয়েছে। ২৯৫তম কি বোর্ডের ভাষা হলো ‘মালত সাবা’। আদিবাসী জাতিগোষ্ঠীর অন্যতম জাতি মাল পাহাড়িয়ারা তাদের ভাষায় কথা বলতে সংকোচ বোধ করে আবার অনেকে নিজস্ব ভাষা বলতে পারে না। কিন্তু ‘‘অতিথি’’ কি-বোর্ডের ফলে সর্বস্তরের মানুষ নিজস্ব মাতৃভাষায় লেখালেখি করতে পারবে ও যে কেউ একটু পড়াশোনা জানলে তা বলতেও পারবে। এর ফলে তাদের ভাষা রক্ষায় একটি মাইল ফলক হয়ে থাকলো ‘‘অতিথি’’ কি-বোর্ড।
মাল পাহাড়িয়াদের মাতৃভাষায় ’‘অতিথি’’ কি-বোর্ডের হরফ তৈরি করেছেন মাল পাহাড়িয়া ভাষা গবেষক অভিলাষ বিশ্বাস পাহাড়িয়া। তিনি ২০১২ সালে এই কি-বোর্ড তৈরি করা শুরু করেন। তার সঙ্গে নানা সময়ে পাহাড়িয়া ছাত্র পরিষদ, বিভিন্ন গ্রামের মড়ল সহ অনেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর লিলিহল মোড় এলাকার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কি-বোর্ডের উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী সভাপতি ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
তিনি পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে পাহাড়িয়া মাতৃভাষার কি-বোর্ড ‘‘অতিথির’’ উদ্বোধন করেন। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির ইন্সট্রাক্টর মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কালচারাল একাডেমির পক্ষ থেকে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কি-বোর্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, একাডেমির নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মিসেস শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষা প্রযুক্তিবিদ সমর মাইকেল সরেন ও পাহাড়িয়া আদিবাসী গবেষণা উন্নয় স্যোসাইটির নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস। এছাড়াও আরও বক্তব্য দেন, আদিবাসী ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংমা।
‘‘অতিথি’’ কি-বোর্ড তৈরিতে সহযোাগিতা করা শিলা বিশ্বাস বলেন, ‘’অতিথি’’ কি-বোর্ড তৈরি করা হয়েছে এটি আমাদের আনন্দের বিষয়। এর মাধ্যমে আমাদের ভাষা সারা বিশ্ব জানবে। আগে আমরা মূলত এই ভাষাটা মুখে বলতাম। কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় লিখতে পারবো।
পাহাড়িয়া গবেষক ও ‘অতিথি’ কি-বোর্ডের হরফ তৈরিকারক অভিলাষ বিশ্বাস পাহাড়িয়া বলেন, ২০১২ সাল থেকে এই কি-বোর্ড তৈরি কাজ শুরু করি। দীর্ঘ ১২ বছর কাজ করা হয়েছে কি-বোর্ডটি তৈরির লক্ষ্যে। আর আমার বড় মেয়ে অতিথি আমার অনুপ্রেরণা ছিল। তার অনুপ্রেরণায় আমি লিখালিখির কাজ করতাম। কিন্তু আমার বড় মেয়ে আমাদের ছেড়ে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তার অনেক ইচ্ছে ছিল জাতির জন্য কাজ করার। আমি বাবা হয়ে তার কোন ইচ্ছে পুরণ করতে পারিনি । আর আজকে এই আনন্দের দিনে আমার মেয়ে নেই। তার স্মরণে আমার এই নিবেদন আর সকলের ইচ্ছায় আমার মেয়ের নামে এই কি-বোর্ডের নাম রাখা হয় ‘‘অতিথি’’।যার মাধ্যমে সারা জীবন সে সকলের মাঝে বেঁচে থাকবে বলে আমি মনে করি। এটাই আমার পরিশ্রমের ও তার অনুপ্রেরণার স্বার্থকতা।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments