মোংলা থেকে মোঃ নূর আলমঃ শিক্ষার উদ্দেশ্য হলো নৈতিক ও মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হওয়া। আলোকিত ও আনন্দিত মানুষ হতে হবে। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর উদ্দেশ্য হলো মনুষ্যত্ব, নৈতিকতা, মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
সোমবার সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সমাজসেবক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ রুস্তুম আলী, প্রাক্তন ছাত্র শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন, স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনায় মনোযোগী হতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রয়োজনে নিবেদিত হতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন স্বপ্ন লালন ও কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া যাবেনা। টাকার পেছনে না ছুটে যা ভালো লাগে তাই করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments