মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ম্যাচ চলাকালে বজ্রপাতে তানজিম আহমেদ (১৯) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকালকদিম গ্রামের ইমাম আলীর ছেলে ও ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড় ছিলেন।
জানা গেছে, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়েছিলেন তানজিম। গোপালগঞ্জ আবহানী ক্রিকেট একাডেমির সঙ্গে ৩ সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে এসেছিলেন তিনি। আজ সিরিজের ২য় দিনের খেলা চলাকালীন বজ্রপাতে নিহত হন তানজিম।
ধানমন্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম ও ফ্রেন্ড স্পোর্টস একাডেমির অধিনায়ক আবু তাহের সেতু জানিয়েছেন, দেড়টার দিকে আকাশে সামান্য মেঘ ছিল। তামজিদ আহমেদ ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য খেলোয়াড়রা দৌড়ে কাছে গিয়ে দেখেন তামজিদের পরিহিত জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।"
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনসার আহমেদ জানান, "বজ্রপাতেই তানজিম আহমেদের মৃত্যু হয়েছে।"
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। নিহতের পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে।’
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বলেন, ‘নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।'
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments