বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকায় আন্দোলন সরকার (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গ্রেফতারকৃত আাসামী নয়ন সরকারের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আন্দোলন সরকার। তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আন্দোলন সরকার ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় গত কাল নয়ন সরকারকে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন সরকার জানান আন্দোলন সরকার এই ঘটনায় জড়িত।
পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে আন্দোলন সরকারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়,গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম।
প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ১৩ জনের মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু,মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দ্বায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।
নামীয় ২২ জন আসামীর মধ্যে গ্রেফতার হয়েছে মাত্র ৫ জন আসামী। এখনো ১৭ জন আসামী ধরাছোঁয়ার বাইরে। নাদিম হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন গ্রেফতার হয়েছে।
নিহত সাংবাদিক নাদিমের পরিবারের দাবি দ্রুত সকল আসামীকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সে নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments