ডেস্ক রিপোর্ট: প্রহসনের নির্বাচন প্রত্যাখান করে ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনকে বিজয়ী করার আহবান জানিয়েছে ফ্যাসীবাদবিরোধী বামমোর্চা।
শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মোর্চার সাপ্তাহ ব্যাপী পথসভা, পদযাত্রা ও লিফলেট বিলির কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা ও লিফলেট বিলির কর্মসূচিতে নেতৃবৃন্দ এই সব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দূর্নীতি লুটপাটের বিরুদ্ধে জনগণ আজ সোচ্চার হয়েছে।
মোর্চার সমন্বয়ক নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুশান্ত সিনহা, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম।
পথসভায় উপস্থিত ছিলেন, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের অংশগ্রহণ বিহীন এই নির্বাচনের মাধ্যমে মূলতঃ দেশকে ধ্বংস করা হচ্ছে। দেশকে ধ্বংস করে কেউ কখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। সময়ের ব্যবধানে গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগও ইতিহাসের আস্তাকুঁড়ে বিলীন হয়ে যাবে। নেতৃবৃন্দ, দেশবাসীকে ৭ জানুয়ারির সাজানো নির্বাচন প্রত্যাখান ও বর্জন করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, অবৈধ ক্ষমতা ও গদি রক্ষায় সরকার এতোই বেপরোয়া যে, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এমনকি গার্মেন্টস সেক্টরে স্যাংশন আসার বিষয়টিকেও তারা গুরুত্ব দিচ্ছেনা। এর পরিণতি যে কত ভয়াবহ হবে সেদিকে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। নেতৃবৃন্দ দেশের সচেতন নাগরিকদের উদ্দেশে বলেন; প্রহসনের নির্বাচন বর্জন করে আসুন সবাই জনগণের পক্ষে দাঁড়াই। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়ন করে দেশের জনগণের অধিকার সমুন্নত করি।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments