মোঃআহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের জন্য নির্মিতব্য বীরনিবাসের লে-আউট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের লে-আউট উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, ৪নং আটগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবনেতা মোঃ ওমর ফারুক ও মোঃ রাশেদুজ্জামান, এনসিপি নেতা ও ঠিকাদার ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায়ের বীরনিবাস নির্মাণে প্রায় ১৭ লাখ টাকার অধিক চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিনি একটি আধুনিক, নিরাপদ ও টেকসই আবাসন সুবিধা লাভ করবেন।
লে-আউট উদ্বোধন শেষে দেশ, জাতি এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা দেবেন চন্দ্র রায় ও তাঁর পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং নির্মাণকাজের সফল বাস্তবায়নের জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া ও মঙ্গল কামনা করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments