স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশে ধীরে ধীরে যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা ও রোগের ভয়াবহতা কমে আসছে। যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সঠিক পরিকল্পনামাফিক কাজ করে যেতে পারলে দ্রুতই যক্ষা নির্মূল হবে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআরবির সাসাকাওয়া অডিটোরিয়ামে স্টপ টিবি পার্টনারশিপ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবির উদ্যোগে আয়োজিত "স্ট্রেনদেনিং টিবি পাবলিক-প্রাইভেট মিক্স ফর এনহ্যান্সড পলিসি এডভোকেসি এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। তিনি কোভিডকে বিচক্ষণতা ও সাফল্যের সাথে মোকাবেলা করেছেন। তাঁর নেতৃত্বে আমরা টিবিসহ সকল রোগকেই সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে চাই। যক্ষা রোধে আইসিডিডিআরবি ও স্টপ টিবি পার্টনারশিপের গৃহীত কার্যক্রম প্রশংসনীয়।
মোঃ শামসুল হক টুকু বলেন, রাষ্ট্রের মালিক জনগণ এবং স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ্য থাকতে আমাদের রোগ প্রতিকারের সাথে সাথে প্রতিরোধ গড়তে হবে। জনগণকে সুস্থ্য রাখতে না পারলে আমাদের সব উন্নয়ন বৃথা যাবে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন আইসিডিডিআরবির ড. আজহারুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবির কারিগরি উপদেষ্টা মোঃ নাদিম রেজা ও স্টপ টিবি পার্টনারশিপের ড. রাজমোহন সিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাক ড. মিরজাদী সাবরিনা ফ্লোরা, ইউএসএইডের উপ অফিস পরিচালক মিস মিরান্ডা ব্যাকমেন এবং যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন ডিরেক্টর ড. মোঃ মাহফুজুর রহমান সরকার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং সমাপনী বক্তব্য রাখেন ড. সায়েরা বানু। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments