ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি।
এতে আয় দেখানো হয়েছে ১কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩ শত ৪৪ টাকা। আর ১ কোটি ৩৬ লাখ ১৭ হাজার ২৩১ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৭৭ হাজার ১১৩ টাকা। গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।
আজ বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নিকট এই হিসাব জমা দেয় এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অবঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার ও শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইমরান আহমেদ।
এসময় লে.কর্ণেল হেলাল উদ্দিন জানান, দলের নেতাকর্মীদের চাঁদার টাকায় এবি পার্টি তার আয় ব্যয় করে থাকে। পাশাপাশি দলের শুভাকাঙ্ক্ষীদের সাহায্য সহোযোগিতায়, অনুদানে এবি পার্টি তার কার্যক্রম পরিচালনা করছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments