স্টাফ রিপোটার : বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে নতুন টেস্ট অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন সভাপতি নাজমুল হাসান পাপন।
টেস্ট অধিনায়ক মোমিনুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন সাকিব।
গত মঙ্গলবার সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনার পর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নেন মোমিনুল।
নাজমুল বলেন, ‘বোর্ডে তিনজনের নাম এসেছিল। এর মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। প্রথমে আমাদের সিদ্ধান্ত হয়, এবার অধিনায়কের সাথে একজন সহ-অধিনায়ক আমরা যোগ করবো। ঐটা নিয়েই প্রথমে সিদ্ধান্ত হয় আমাদের। তারপর আসে, অধিনায়ক তাহলে কে হবে? আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, সাকিব আল হাসান টেস্ট অধিনায়ক আর লিটন দাস সহ-অধিনায়ক।’
এই নিয়ে তৃতীয়বার টেস্ট অধিনায়ক হলেন সাকিব। এর আগে ২০০৯ ও ২০১৭ সালে টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার সাকিব।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments