মো: ইকবাল হোসেন (কয়রা), খুলনা: খুলনা জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। প্রতিটি কেন্দ্রকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেন প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। উৎসব মুখর পরিবেশে খুলনায় ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৬ ভোটার ভোট দেন।
উল্লেখ নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ খুলনা জেলা পরিষদের এক যুগ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর 'সোনার বাংলা' গড়ার করার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করছেন প্রবীণ এ আওয়ামী লীগ নেতা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments