ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে গাঁজা ও ইয়াবা সহ মোসাঃ হাফছা (২২) ও মোসাঃ তানিয়া (১৫) নামের দুই নারীকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার(১৪ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোসাঃ হাফছা উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামের মোঃ শাহীনের স্ত্রী ও মোসাঃ তানিয়া একই এলাকার আঃ আজিজের কন্যা। তারা দু’জন সহধর বোন।
শশীভূষণ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুর পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর, মোঃ মোজ্জাম্মেল, এএসআই মোঃ মনির হোসেন, শওকত ও সঙ্গীয় ফোর্স নিয়ে, শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামে অভিযান চালিয়ে আঃ আজিজের ঘর থেকে মোসাঃ হাফছা ও তানিয়া নামের দুই নারীকে ২৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তারা সর্ম্পকে আপন বোন।
তিনি আরো জানান, শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেন বাদী হয়ে তিনজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মোসাঃ হাফছার স্বামী মোঃ শাহীনও পলাতক আসামী করা হয়েছে। আসামী হাফছা ও তানিয়াকে বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments