নেত্রকোনা প্রতিনিধি : নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫ এ ভূষিত হয়েছেন নেত্রকোনার শাম্মি খান।
মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় এ বছরের মাদার তেরেসা অ্যাওয়ার্ড।
শাম্মি বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক ও নেত্রকোনা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাম্মি খানকে এ পুরস্কার প্রদান করেন এডিশনাল ডিআইজি সরদার তমিজউদ্দীন আহমেদ বিপিএম।
এ সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাম্মি বুটিকসের কর্মকর্তা-কর্মচারী, নেত্রকোনা সাহিত্য সংসদের সদস্য এবং তার এলাকার সাধারণ মানুষ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শাম্মি খান বলেন, “পুরস্কার প্রাপ্তি সবসময় আনন্দ ও গর্বের। মাদার তেরেসা অ্যাওয়ার্ড আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। আমি একজন নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। সকলের দোয়া ও শুভকামনা কামনা প্রত্যাশা করছি।”
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
সব মন্তব্য
No Comments